জিরিঘাটে তিন কোটির ইয়াবা উদ্ধার, ধৃত মণিপুরের মহিলা

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : জিরিঘাট থেকে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় এক মহিলাকে। মঙ্গলবার এক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিঘাট পিএইচই রোড এলাকা থেকে রহেনলিউ নামে এক মহিলাকে আটক করা হয়েছে। ধৃত মহিলা মণিপুরের তামেংলং জেলার ঐনামলং গ্রামের বাসিন্দা।

তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সন্দেহভাজন ২০ হাজার ইয়াবা ট্যাবলেট করা হয়। বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের মূল্য তিন কোটি টাকা হবে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং এনডিপিএস আইনের বিধান মেনে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এই উদ্ধার ও বাজেয়াপ্তকরণ অভিযান সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *