বরাক তরঙ্গ, ২২ মার্চ : নিখিলচন্দ্র দেবরায় ও স্বরাজ বিহারী ভট্টাচার্যের স্মৃতিতে আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ শিলচর স্টিমারঘাট বিজয়ী সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় এক প্রাইজমানি ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিঙ্গল চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসাবে ৫০০০ টাকা নগদ সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে, ডবলে চ্যাম্পিয়ন হলে নগদ ৮০০০ হাজার টাকা তৎসঙ্গে একটা ট্রফি দেওয়া হবে। সিঙ্গুলে রানার্সকে ২৫০০ হাজার টাকা এবং একটি ট্রফি দেওয়া হবে, ডবল বিজয়ী রানার্সকে ৪০০০ হাজার টাকা নগদ সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে। প্রতিদিন খেলা শুরু হবে দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। এই খেলায় অংশগ্রহণকারী ইচ্ছুক খেলোয়াড়রা আগামী ২৫ মার্চে ভেতর রেজিস্ট্রেশন করানোর আবাহন জানান বিজয়ী সংঘ ক্লাবের কর্মকর্তা দের পক্ষ থেকে।
বিজয়ী সংঘ ক্লাবের ক্যারম প্রতিযোগিতা ২৭ মার্চ থেকে



