উধারবন্দে জোরদার নির্বাচনী প্রচার বিজেপির, দিনভর মাঠে রাজদীপ

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উধারবন্দ কেন্দ্রে নির্বাচনী প্রচারের গতি এখন স্পষ্টভাবেই বেড়েছে। বিজেপি মনোনীত প্রার্থী রাজদীপ গোয়ালা শনিবার সকাল থেকেই একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত দিনভর মাঠেই কাটান। উধারবন্দ ও রংপুর মণ্ডলের বিভিন্ন এলাকায় সভা, জনসংযোগ এবং সাংগঠনিক বৈঠকে মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

দিনের সূচনা হয় গুয়াবাড়ি খাসিয়াপুঞ্জিতে এক প্রাণবন্ত নির্বাচনী সভার মাধ্যমে। স্থানীয় মানুষ, দলীয় কর্মী ও নেতৃত্বের উপস্থিতিতে সভাটি উৎসবমুখর হয়ে ওঠে। সেখানে রাজদীপ গোয়ালা আন্তরিক ভাষায় বলেন, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর এগিয়ে চলার আসল শক্তি। তিনি স্পষ্টভাবে জানান, উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে নয়—বাস্তবে মানুষের ঘরে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে তিনি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন।

এরপর বাগেরকোণা দেব বস্তির সভায় গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সাধারণ মানুষের সরলতা, বিশ্বাস ও ভালোবাসা তাঁকে গভীরভাবে স্পর্শ করে। তিনি বলেন, “আপনাদের চোখে যে আশা দেখছি, সেটাই আমাদের কাজ করার প্রেরণা।” এলাকায় উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

পরবর্তী কর্মসূচি হিসেবে আরকাটিপুর জিপির অন্তর্গত আরকাঠীপুর নাচঘরের সভাটিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের ভিড় ও উচ্ছ্বাস স্পষ্ট করে দেয়—এলাকাবাসী উন্নয়নের ধারাকেই সমর্থন করছে। সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন—বাসস্থান, শৌচালয়, গ্যাস সংযোগ, রেশন, স্বাস্থ্যসেবা এবং মহিলাদের স্বনির্ভরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা, সাধারণ সম্পাদক নরেন সিংহসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

অন্যদিকে, কাশীপুর মণ্ডলেও তাঁর সমর্থনে নয়াগ্রাম রায় পাড়া গ্রামে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। দুধপাতিল দুর্গানগর জিপির অন্তর্গত এই সভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, বিপ্লব মালাকার, রত্নদীপ দাস, বজরং শুক্লা, সুদীপ গোয়ালা, সঙ্গীতা রায়, বিক্রম কান্তি পুরকায়স্থ ও বিদ্যুৎ দেবসহ একাধিক নেতৃত্ব।

সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক কর্মসূচি সম্পন্ন করার পর তিনি লক্ষীপুরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি সহ বরাক উপত্যকার বরিষ্ঠ মন্ত্রী ও নেতৃবৃন্দ।

সারাদিনের এই ব্যস্ত কর্মসূচি ও মানুষের উচ্ছ্বাস স্পষ্ট করে দিচ্ছে—উধারবন্দে উন্নয়নের বার্তাই এখন সবচেয়ে বড় শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *