বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : কাছাড়ের জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সোনাবাড়িঘাট হাসপাতালে কাছাড় জেলার ২০২৬ এর হজযাত্রীদের টিকা দেওয়া হয়। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয় টিকাকরণ। দক্ষিন কাছাড়ের ১২০ জনের মধ্যে ১১২ জন টিকা নিয়েছেন। সোনাই এসডিএমও ইনচার্জ ডাঃ ইজাজ আহমদ লস্করের নেতৃত্বে চিকিৎসকের দলে ছিলেন সোনাবাড়িঘাট হাসপাতালের ইনচার্জ ডাঃ সুলতান আহমদ মজুমদার, ডাঃ জামিল আহমদ বড়ভূইয়া, ডাঃ মুক্তার হোসেন বড়ভূইয়া ও ডাঃ তমান্না ফেরদৌস হাজারি সহ জিএনএম, এএনএম, এলটি।

এ ছাড়া সহযোগিতায় ছিলেন হজ কমিটির পক্ষে আলিম উদ্দিন আহমদ, আজিজুল হক চৌধুরী ও আমির হোসেন লস্কর। সহযোগিতা করেন হাসপাতাল পরিচালন সমিতির সভাপতির প্রতিনিধি রাকা মজুমদার, বাঁশকান্দি ব্লক এপি পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, এপি সদস্য আমির হোসেন লস্কর প্রমুখ।



