২২ জুলাই : দিল্লি হাইকোর্টের নির্দেশের পর দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সোনম ওয়াংচুককে। নিট পরীক্ষার নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন তিনি। এবার স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতেই তাঁর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং ।
তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোর দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার ডিভিশন বেঞ্চ ওয়াংচুককে তাঁর পছন্দমতো বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালত জানায়, ভারতীয় সংবিধানের ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পছন্দমতো হাসপাতালে চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে তাঁর।
তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোর দায়ের করা আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার ডিভিশন বেঞ্চ ওয়াংচুককে তাঁর পছন্দমতো বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আদালত জানায়, ভারতীয় সংবিধানের ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পছন্দমতো হাসপাতালে চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার রয়েছে তাঁর।
নিরাপত্তাবেষ্টনীতে ঘেরা অ্যাম্বুল্যান্সে করে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে সফদরজং থেকে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ড. সুশীলা কাটারিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখতে বিশেষজ্ঞদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সফদরজং হাসপাতাল জানিয়েছে, ছাড়ার সময় তাঁর ভাইটাল প্যারামিটার স্থিতিশীল থাকলেও প্যানসাইটোপেনিয়া ও পটাশিয়ামের ঘাটতি কিছুটা রয়েছে। ওয়াংচুকের ভর্তি হওয়ার খবর ছড়াতেই মেদান্ত হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার করে গুরগাঁও পুলিশ।



