মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শুক্রবার গভীর রাতে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার গোবিন্দপুর জিপির বালিরবন্দ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় দু’টি বসতঘর। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন গ্রামের বাসিন্দা আব্দুল মনাফ ও আব্দুল আলী। আগুনে শুধু বসতঘরই নয়, ঘরের সমস্ত আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি আগুনের গ্রাসে পড়ে মৃত্যু হয় ১৫টি হাঁস, ২০টি মুরগি এবং ৬টি ছাগলের।
পরিবারের সদস্যরা শুক্রবার রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দু’টি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও, উপযুক্ত রাস্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সর্বস্ব নষ্ট হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রশাসনের কাছে অবিলম্বে সাহায্যের দাবি



