ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, পালালো দুই বন্ধু

Spread the news

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : গুয়াহাটি মহানগরীতে শিহরণ জাগানো পথ দুর্ঘটনা। গুয়াহাটির মধ্যাঞ্চলে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বড় সম্ভাবনা শেষ হয়ে যায়। গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের নিকটেই গভীর রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মাঝরাতে মহানগরীতে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় পথের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির অল্টো গাড়ি। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান নিহা দাস নামে এক যুবতী। জানা গেছে, তিনি দুই বন্ধুর সঙ্গে ওই গাড়িতে করে যাচ্ছিলেন।

মৃত ২৪ বছর বয়সী নিহা দাসের বাড়ি ফাটাশিল আমবাড়ি এলাকায়। উল্লেখযোগ্য যে, যুবতী নিজেই ভাড়া করে এনেছিলেন অল্টো গাড়িটি। রহস্যজনকভাবে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিহা দাসের দুই বন্ধু। ইতিমধ্যেই পানবাজার থানার পুলিশ অল্টো গাড়িটির চালককে আটক করেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পানবাজার দিক থেকে আসছিল বলে জানা গেছে।

নিহা দাসের পিতার বক্তব্য অনুযায়ী, সন্ধ্যায় তিনি বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হয়েছিলেন। পরে স্কুটি রেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। বাবার ভাষ্য অনুযায়ী, বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রায়ই বাইরে ঘুরতে যেতেন নিহা। তিনি রাধাগোবিন্দ বরুয়া মহাবিদ্যালয়ের ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *