বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ২০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিককে পেনশন প্রদান করা হয়েছে। এই তালিকায় কাছাড় জেলার দু’জন সাংবাদিকও রয়েছেন। তাঁরা হলেন প্রবীণ সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক হিমাংশু দে। উল্লেখ্য, দু’জনই দৈনিক যুগশঙ্খ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
পেনশনপ্রাপ্ত বাকি আঠারোজন সাংবাদিক হলেন উৎপল ভূঁইয়া (দৈনিক বার্তা, গুয়াহাটি), খাইরুদ্দিন আহমেদ (দৈনিক বাতরি কাকত, শিবসাগর), শৈলেন্দ্র নারায়ণ গোস্বামী, (দৈনিক বাতরি কাকত, নলবাড়ি), বিজয় কুমার শর্মা (দ্য সেন্টিনাল, ধুবড়ি), অনুপ বিশ্বাস (দ্য আসাম ট্রিবিউন, ডিমা হাসাও), তাপস সমদ্দার (প্রসার ভারতী, কামরূপ), সোমেশ ডেকা (দৈনিক অসম, শিবসাগর), তরুণ মুক্তিয়ার (দৈনিক অসম, নগাঁও), মনোজ দত্ত (অসমিয়া প্রতিদিন, তিনসুকিয়া), ভারত তামুলি (দ্য দৈনিক জনমভূমি, হোজাই), ভবানন্দ কলিতা (দৈনিক অগ্রদূত, গোলাঘাট), অরূপ কুমার শর্মা (দৈনিক বাতরি কাকত, গুয়াহাটি), ফণিধর পাঠক (দৈনিক অগ্রদূত, গুয়াহাটি), মনোজ আগস্তি (অসমিয়া প্রতিদিন, কামরূপ), জেতাবন বরুয়া (দ্য দৈনিক জনভূমি, যোরহাট), মণি মহন্ত (অসমিয়া প্রতিদিন, গুয়াহাটি), হাসান আহমেদ (দ্য আসাম ট্রিবিউন, লামিগাঁও) ও নিত্যানন্দ শর্মা (দৈনিক জনভূমি, কামরূপ)। রাজ্যের প্রবীণ সাংবাদিকদের এই স্বীকৃতি ও পেনশন প্রদানের সিদ্ধান্তে সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।



