উধারবন্দে ‘খেলা হবে’, তৃণমূল প্রার্থী তাপস দাসের হুঁশিয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উধারবন্দে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ‘খেলা হবে এবং লড়াই হবে’ বলে হুঁশিয়ারি দিলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস দাস।

শনিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং উধারবন্দ কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশীও ছিলেন। কিন্তু দল তাঁকে প্রার্থী না করে দুইবারের পরাজিত ও জনবিচ্ছিন্ন এক ব্যক্তিকে টিকিট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

একইসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করে তিনি বলেন, গেরুয়া শিবির উধারবন্দে একজন বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

তাপস দাসের দাবি, দীর্ঘদিন ধরে তিনি উধারবন্দের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন। তাই আসন্ন নির্বাচনে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *