ভাগাবাজারে ধরা পড়ল আন্তঃরাজ্য বাইক চোরচক্রের তিন সদস্য

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ভাগাবাজার থেকে বাইক চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাইক চোর চক্রের সঙ্গে যুক্ত ভাগাবাজারের টিপু মজুমদারকে পাকড়াও করেন চুরি হওয়া বাইক মালিক শিপ্পু সহ সঙ্গীরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাঁরা পাকড়াও করেন। প্রথমে টিপ্পুকে পাকড়াও করার হয়, পরে তার ঘর থেকে বাকি দু’জনকে পাকড়াও করেন। এরপর ধলাই পুলিশের কাছে সমঝে দেন তাঁরা।

জানা গেছে, গত ২২ জানুয়ারি ভাগা বনগ্রামের বাসিন্দা শিপ্পু-র একটি R15 বাইক চুরি করে তারা, যা পরবর্তীতে বাংলাদেশে পাচার করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ধৃত তিনজনের মধ্যে দু’জন করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার বাসিন্দা কাবিল হোসেন ও সাদিক আহমদ এবং  অপরজন রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা টিপু মজুমদার। বর্তমানে অভিযুক্তদের ধলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *