বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : ভয়ঙ্কর কাণ্ড। প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করে পালালো যুবক। শিহরণ জাগানো এক নৃশংস ঘটনা ঘটেছে গুয়াহাটি মহানগরীতে। অভিযোগ, এক ব্যক্তি তার প্রেমিকাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়। শহরের বরাগাঁও এলাকার একটি ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় যুবতীকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
এই ঘটনায় নগাঁওয়ের বাসিন্দা রাজু বরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, লখিমপুর থেকে ওই যুবতীকে নিয়ে এসেছিল অভিযুক্ত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



