বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : অসমের চলচ্চিত্র ও সঙ্গীত ক্ষেত্রে নরেন্দ্রনাথ সিনহার নাম এখন একটি পরিচিত সংজ্ঞা হয়ে উঠেছে। তাঁর প্রোডাকশন ব্যানার নরম্যান স্টুডিও ওয়ার্কসের অধীনে তৈরি বিভিন্ন চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও সঙ্গীত অ্যালবাম দর্শকদের মুগ্ধ করেছে। নরেন্দ্রনাথ সিনহা সেন্সরড বিষ্ণুপ্রিয়া মণিপুরি চলচ্চিত্র ‘লখন’-এর প্রযোজক হিসেবে তিনি আঞ্চলিক সিনেমার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছেন। এছাড়া, অসমিয়া চলচ্চিত্র ‘রাফ অ্যান্ড টাফ’, ‘জীবনর সন্ধানত’, ‘প্রতিঘাত’ এবং ‘অকোমন’-এর প্রযোজকত্ব করেছেন। তাঁর প্রোডাকশনের ‘কোলংপার’ সিরিজ অসমীয়া ওয়েব সিরিজও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।সঙ্গীত ক্ষেত্রেও তাঁর অবদান অসামান্য। অনেক সুপারহিট বিএম গানের প্রযোজক হিসেবে তিনি শ্রোতাদের হৃদয় জয় করেছেন। তাঁর প্রযোজিত চলচ্চিত্রগুলো পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে। ‘প্রতিঘাত’ চলচ্চিত্র প্রগ সিনে অ্যাওয়ার্ডস ২০২১-এ ৩টি পুরস্কার এবং রাজ্য পুরস্কার লাভ করেছে।

সম্প্রতি সমাপ্ত ‘অকোমন’ অসমিয়া চলচ্চিত্র ৯ম অসম রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক পুরস্কার জিতেছে। রাজ্যপাল সহ মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করেন নরেন্দ্রনাথ। এছাড়া, ‘অকোমন’ ২০২২ সালের গোয়া চলচ্চিত্র উৎসব এবং কলকাতা চলচ্চিত্র উৎসবে আরও পুরস্কার লাভ করেছে।নরম্যান স্টুডিও ওয়ার্কসের মাধ্যমে তৈরি এই সকল সৃষ্টি অসমের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করছে বলে স্থানীয় দর্শক ও সমালোচকরা মনে করছেন। নরেন্দ্রনাথ সিনহার এই সাফল্য অঞ্চলীয় চলচ্চিত্রের ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করছে।



