এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে : মুসলিম সমাজ

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলেম মুসলিমদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষমূলক মন্তব্যে তাঁরা লজ্জিত ও মর্মাহত বলে জানান। এক সাংবিধানিক পদে আসীন হয়ে এ ধরনের মন্তব্য অবাঞ্চিত বলেও দাবি করা হয়।

এদিন সাংবাদিক সম্মেলনে এসআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরকারের কাছে একাধিক দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে প্রকৃত ভোটারদের বিরুদ্ধে দাখিল হওয়া অবৈধ আপত্তি বিনা নোটিশে বাতিল, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের শুনানির জন্য পর্যাপ্ত সময় প্রদান এবং ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত এন আর সি-র চূড়ান্ত তালিকাভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না করার দাবি। সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

এদিন শিলচরের ইলোরা হেরিটেজ হলে এক সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের নদওয়াতুত তামিরের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি, নাইবে আমিরে শরিয়ত মওলানা ইয়াহিয়া, দক্ষিণ অসম জোনের জামাতে ইসলাম হিন্দের কর্মকর্তা নূরুল ইসলাম মাঝারভূইয়া ও সামস আহমদ, আমির নেয়ামুল মুসলিমিনের কর্মকর্তা আবুল হাসান, আহলে সুন্নাত ওয়াল জামাত কাছাড় জেলা সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ বড়ভূইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *