মরাণের জাতীয় সড়কে যুদ্ধবিমানে অবতরণ করবেন প্রধানমন্ত্রী

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : অসমের জাতীয় সড়কে এই প্রথমবারের মতো অবতরণ করতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। রাজ্যের মরাণ এলাকার জাতীয় সড়কে নির্মিত ৪.৪ কিলোমিটার দীর্ঘ জরুরি অবতরণ পথেই আগামী ১৪ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক অবতরণ সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী যুদ্ধবিমান নিয়ে অবতরণ করবেন।

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে জাতীয় সড়ককে জরুরি পরিস্থিতিতে বিমান অবতরণের উপযোগী করে তোলার যে পরিকল্পনা, তারই অংশ হিসেবে এই অবতরণ পথটি নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, অসমের মাটিতে জাতীয় সড়কে যুদ্ধবিমান অবতরণ রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশের কৌশলগত ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *