তিনজনকে পিষে দিল লরি, উত্তেজনা

Spread the news

১৪ মার্চ : শনিবার সকালে গয়েরকাটা চা বাগানের বাঁশ লাইনের সামনে এশীয় হাইওয়ে-৪৮-এ এক ভয়াবহ পথদুর্ঘটনায়  প্রাণ হারালেন এক মহিলা চা শ্রমিক। মৃত শ্রমিকের নাম পতনু খাচুয়া (৫৫)। এই ঘটনায় আরও দুই শ্রমিক, আফ্রিলা লাকড়া ও রাজকুমারি বাড়া আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চা শ্রমিকরা দল বেধে কাজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় একটি বেপরোয়া গতির লরি তিনজনকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ধূপগুড়ি-বীরপাড়া গামী এশীয় হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে বানারহাট থানার আইসি সুরজ থাপা ও ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি আশ্বাসে সড়ক অবরোধ উঠলেও শ্রমিকরা পুনরায় গয়েরকাটা ফ্যাক্টরির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে এবং এলাকায় ট্রাফিক ব্যারিয়ার বসানোর প্রাথমিক কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *