বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ

২৯ জানুয়ারি : পরিবারের চারজনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকার কুঠিবাড়িতে। একটি ভাড়াবাড়ি থেকে স্ত্রী ও দুই শিশুকন্যার গলাকাটা দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে গৃহকর্তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই আঁতকে ওঠেন সকলে। দেখা যায়, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা দেহ। আর ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারীর দেহ।

এলাকাবাসীদের প্রাথমিক ধারনা, পারিবারিক কোনও বিবাদ বা মানসিক অবসাদের জেরে মানিক ব্য়াপারী প্রথমে তাঁর দুই মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। পরিবারের সকলকে শেষ করে দিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। তবে মানিক কেন এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে ঘনিয়েছে রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *