খুঁদে ফুটবলে ভালো প্রদর্শন আয়োজক শিলচর ফুটবল অ্যাকাডেমির

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ইটখলা মাঠে রবিবার একদিনের আসরে সব বিভাগে ভাল প্রদর্শন করে আয়োজক ফুটবল অ‍্যাকাডেমির প্রশিক্ষার্থীরা। অনূর্ধ্ব ৯, ১১ ও ১৩ সবকটি বিভাগের ফাইনালে উঠে তারা। অনূর্ধ্ব ১১ বিভাগে চ‍্যাম্পিয়ন হয়। ৯ ও ১৩ তে হয় রানার্স। অনূর্ধ্ব ১১ ফাইনালে রবীন খাইদেম ফুটবল কোচিং সেন্টারকে ২-১ গোলে হারায় অ‍্যাকাডেমি। অনূর্ধ্ব ৯ বিভাগে ২-১ গোলে জিতে চ‍্যাম্পিয়ন হয় সিঙ্গেরবন্দ ফুটবল অ‍্যাকাডেমি। ১৩ বিভাগের ফাইনালে ২-১ ব‍্যবধানে জিতে চ‍্যাম্পিয়ন হয় গুয়াহাটির ধাঙ্গেরগাঁও ফুটবল কোচিং সেন্টার।

পুরস্কার তুলে দেন কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়, অ‍্যাকাডেমি সহসভাপতি ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, দুই স্পন্সর প্রনয় বণিক ও বিষ্ণু গুপ্তা, অ‍্যাকাডেমি সদস‍্য রসরাজ দাস ও মৃণাল কান্তি রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *