১২ এপ্রিল : নৃশংস ঘটনা। ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার হলো মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার আধপোড়া, অর্ধনগ্ন দেহ। রবিবার সকালে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সন্দেশখালির মণিপুর এলাকায়। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ ও বসিরহাট জেলা পুলিশ। মৃত মহিলার স্বামীর খোঁজ চালাচ্ছে তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে ওই বাড়ি থেকে পোড়া গন্ধ আসছিল। এর পরেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রবিবার সকালে পুলিশ এসে ঘরে রাখা ট্রাঙ্ক থেকে জোড়া দেহ উদ্ধার করে। কী ভাবে এই ঘটনা ঘটল, কে বা কারা যুক্ত, এখনও স্পষ্ট নয়।
আরও জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুনিতা মাইতি ও শিশুকন্যার নাম শুদ্ধি মাইতি। তারা সন্দেশখালির মণিপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। রবিবার সকালে বাড়ির ভিতর থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান,পারিবারিক বিবাদের জেরে ‘খুন’ করা হয়েছে মা ও শিশুকন্যাকে। তারপর তাঁদের দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। পলাতক রয়েছে গৃহবধূর স্বামী



