প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে ই-মেল, ব্যাপক চাঞ্চল্য

Spread the news

২৪ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল। মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার স্পিকারের ই-মেল আইডিতে পাঠানো হয় হুমকি বার্তা। নতুন করে বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য রাজধানীতে। শুধু প্রশাসনের শীর্ষ ব্যক্তিদেরই নয়, দিল্লি বিধানসভা ভবন, তার নিকটবর্তী মেট্রো স্টেশনও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই ই-মেলে। এর জেরে ব্যাপক চাঞ্চল্য রাজধানীতে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। জারি হাই অ্যালার্ট। সম্ভাব্য সমস্ত এলাকায় চলছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের ই-মেল আইডিতে এ দিন পর পর হুমকি মেল আসতে থাকে। প্রথম মেলটি আসে সকাল ৭টা ২৮ মিনিটে। পরের ই-মেলটি এসেছে ৭টা ৪৯ মিনিটে। ইমেল-এর বয়ান অনুযায়ী এক খালিস্তানি জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাবে।

স্পিকারের কার্যালয় সূত্রে খবর, ই-মেলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরঞ্জিত সিং সান্ধু এবং মন্ত্রী মনজিন্দর সিং সিরসার চরম ক্ষতি করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *