যাত্রীবাহী কমান্ডো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি, হত চালক

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : সোনামুড়া-কাঁঠালিয়া সড়কের নতুন বাজার পার্ক সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম শরিফ মিয়া (সাহাপুর) বলে জানা গেছে।
জানা গেছে, একটি যাত্রীবাহী কমান্ডো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শরিফ মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকটি সদ্য বিবাহিত ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

যাত্রীবাহী কমান্ডোর সঙ্গে বাইকের সংঘর্ষ। ভয়াবহ বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু শরিফ মিয়া সাহাপুর! ঘটনা সোনামুড়া কাঁঠালিয়া সড়কের নতুন বাজার পার্ক সংলগ্ন এলাকায়, নতুন বিবাহিত এই যুবক। আহত আরও দুই। সোনামুড়া নতুন বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যুবক শরীফের মৃত্যুতে শোকের ছায়া। সোনামুড়া নতুন বাজার এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক শরীফ। হঠাৎ এই দুর্ঘটনায় তাঁর পরিবার ও পরিজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক, কান্নায় ভেঙে পড়েছেন সবাই।

স্থানীয়দের কথায়, দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *