রেলে কেরল থেকে ফেরার পথে বিহারে উদ্ধার উধারবন্দের যুবকের মৃতদেহ

Spread the news

শোকাবহ পরিবেশে জানাজা সম্পন্ন লাঠিগ্ৰামের যুবক হাতিফুলের___

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : কেরল থেকে ফেরার পথে বিহারের রেল গেটের কাছে কাছে মৃতদেহ উদ্ধার হল উধারবন্দের যুবকের। রবিবার রবিবার রাত আটটা নাগাদ বিহারের পটিয়া থানার অধীনে কিশনগঞ্জ-এনজিপি প্রধান রেললাইনে বাঘমারা রেল গেটের কাছে হাতিফুল হক লস্কর নামে মৃতদেহ উদ্ধার হয়। বুধবার উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্ৰামের যুবক হাতিফুলের কফিনবন্দী নিথর দেহ বাড়িতে পৌছামাত্র এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হল এলাকায়। বুধবার বেলা একটা নাগাদ হাতিফুলের মৃতদেহ বাড়িতে পৌঁছার পর এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকেরা। শোকাবহ পরিবেশে জানাজার নামাজের পর তাকে কবরস্থ করা হয়।

হাতিফুলের পরিবারের লোকেরা জানান, রবিবার রাত আটটা নাগাদ তাদের কাছে অপরিচিত মুঠো ফোন থেকে তাদের কাছে ফোন আসে এবং তাদের জানানো হয় রেললাইনের পাশ থেকে হাতিফুলের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই তথ্য পেয়ে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিহারের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা বিহারের পটিয়া থানার উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে পুলিশের সহযোগিতায় ময়নাতদন্তের পর হাতিফুলের মৃতদেহ  পরিবারের হাতে সমঝে দেওয়া হলে অ্য়াম্বুলেন্সে করে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।  পটিয়া পুলিশের প্রাথমিক তদন্তে হাতিফুলের মৃত্যু দূর্ঘটনাজনিত বলে ধারনা করা করা হলেও পরিবারের লোকেরা তা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, হাতিফুলের মৃত্যু পিছনে রহস্য থাকতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *