বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বরাকনদী দিয়ে ভেসে এলো এক অপরিচিত মহিলার মৃতদেহ। মঙ্গলবার সকালে লক্ষীপুর বাজারঘাটে স্থানীয়রা এই মহিলার মৃতদেহটি নদীর পারে ভেসে থাকতে দেখে লক্ষীপুর থানায় খবর দেন। পুলিশ আসতে একটু দেরী হওয়ায় মৃতদেহটি পুনরায় ভাসতে শুরু করে। শেষে নৌকা জোগাড় করে মৃতদেহ নৌকায় তুলে লক্ষীপুর ফেরীঘাটে আনা হয়। মৃত মহিলার হাতে শাখা রয়েছে তাই বিবাহিত বলে ধরা যায়। বয়স হবে অনুমানিক ৩৫-য়ের আশেপাশে। পরনে রয়েছে নীল রং-য়ের সেলোয়ার ও হলুদ কুর্তি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। লক্ষীপুর থানার ওসি শঙ্কর দয়াল মৃত মহিলার পরিচয় বের করতে চারিদিকে খোঁজ খবর শুরু করেছেন।
লক্ষীপুর বাজারঘাটে নদী থেকে উদ্ধার অপরিচিত মহিলার মৃতদেহ



