বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : একাধিক কাৰ্যসূচী নিয়ে এক দিনের বরাক সফরে এলেন মুখ্যমন্ত্ৰী ড.হিমন্ত বিশ্ব শৰ্মা।মঙ্গলবার শিলচরে উপস্থিত হয়ে প্ৰয়াত প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থের বাসগৃহে উপস্থিত হয়ে তাঁর পুত্ৰ রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ সহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সদ্য প্ৰয়াত প্রাক্তন মন্ত্ৰী প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
এদিকে সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমে বিজেপির প্ৰতিষ্ঠাপক কবীন্দ্ৰ পুরকায়স্থের মৃত্যুতে ভারতীয় জনতা পাৰ্টির সব নেতা, মন্ত্ৰী, সদস্যরা মর্মাহত। মুখ্যমন্ত্রী বলেন, কবীন্দ্র পুরকায়স্থ কর্মের প্রতীক ছিলেন।



