বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা—উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আমগুড়ি কেন্দ্র পুনরায় চালু হবে কি না—এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৪ তারিখে এ বিষয়ে একটি বিল লোকসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে রাজ্যে বিধানসভা আসন প্রায় ৬৩টি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, আমগুড়ি কেন্দ্র পুনরায় ফিরে আসা একেবারেই অসম্ভব নয়।



