১০ জানুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা চার্টার্ড প্লেনের যাত্রীদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওডিশার রৌরকেলার কাছে। জানা গিয়েছে, ৯ আসন বিশিষ্ট IndiaOne Air-এর ওই প্লেনে ৭ জন যাত্রী ছিলেন। রৌরকেল্লা থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে।
রৌরকেলা বিমানবন্দর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এই দুর্ঘটনায় বিমানের পাইলট গুরুতর আহত হয়েছেন এবং মোট ৬জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভুবনেশ্বর থেকে রাউরকেলাগামী ৯ আসন বিশিষ্ট ওই বিমানটি টেকঅফের প্রায় ১০ কিলোমিটার পর দুর্ঘটনায় পড়ে। বিমানের নির্ধারিত অবতরণের সময় ছিল দুপুর ১টা ১৫ মিনিটে। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই রাউরকেলার জলদা এলাকার কাছে জরুরি অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু তা সম্ভব না হওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন, যার মধ্যে চারজন যাত্রী এবং দু’জন ক্রু মেম্বার ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়েই দমকল বাহিনীর তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশও উদ্ধার অভিযানে সহযোগিতা করে। দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চালানোয় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।



