নৃশংস হত্যাকাণ্ড : মায়ের মুণ্ডু নিয়ে রাত কাটালো বাঁশবাগানে, গ্রেফতার মেয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : পশ্চিম কাৰ্বি আংলং জেলার দেরামুখ এলাকার লালুং গ্রামে এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, নিজ কন্যা পূজা মালাং নিজের মা অনুমাই মালাংকে নির্মমভাবে শিরশ্ছেদ করেছে। জানা গেছে, বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে মায়ের ওপর হামলা চালিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় পূজা। শুধু তাই নয়, বাবা প্রেমেন্দ্র মালাং এবং বোনের ওপরও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়।

স্থানীয় বাসিন্দা এবং আহত প্রেমেন্দ্র মালাংয়ের বর্ণনা অনুযায়ী, হত্যাকাণ্ডের পর পূজা মালাং মায়ের কাটা মাথা হাতে নিয়ে সারা রাত বাড়ির পেছনের বাঁশবাগানে লুকিয়ে ছিল। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরদিন ভোরে বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মায়ের বিচ্ছিন্ন মস্তকসহ পূজাকে আটক করে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি দা, কাঁচি, শ্যাম্পুর প্যাকেট, তেল, চিরুনি, সিঁদুর এবং মাটির পাত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সামগ্রী উদ্ধারের পর এলাকায় অন্ধবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের ধারণা, এই নৃশংস ঘটনাটি কালাজাদুর প্রভাবে ঘটতে পারে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও এমন ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কুসংস্কারের বিস্তার লক্ষ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *