সোনাইয়ে বিভিন্ন দল, সংগঠনের হাজারখানেক যুবক অগপতে যোগ

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : যুব কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজার খানেক যুবক অসম গণ পরিষদে যোগদান করেছেন। বুধবার দুপুরে সোনাই শহরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া-র উপস্থিতিতে এই বৃহৎ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন নবাগত যুবকদের দলে বরণ করে নেন করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। যোগদানকারী…

Read More

সোনাইয়ে কংগ্রেসের বৃহৎ কর্মী সম্মেলন, শাসক দলকে তীব্র আক্রমণ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ মার্চ : সোনাই বিধানসভা চক্রে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে ২৪৪টি বুথের সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৃহৎ কর্মী সম্মেলনের আয়োজন করলেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর।বাঁশকান্দি ও সোনাই ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ব্যাপক সাড়া পড়ে। কর্মী-সমর্থকদের ভিড়ে সভাস্থল পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে।…

Read More

কংগ্রেস ছাড়লেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন, একই পথে ইজাজও

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : দীর্ঘ ৩৫ বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেস দল ছাড়লেন শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা সোনাই ব্লক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া (আক্কা)। সোমবার তিনি জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে দলের প্রাথমিক সদস্যপদসহ সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আক্তার হোসেন উল্লেখ করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে…

Read More

মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আমিনুল হকের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সোনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। শুক্রবার সোনাই শহরে শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর নারীদের ব্যক্তিগত ও গোপনীয় রোগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য…

Read More

সোনাইয়ে উদ্যোমিতার চেক বণ্টন

বরাক তরঙ্গ, ১২ মার্চ : সোনাইয়ে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাই এনজি এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। সোনাই বিধানসভায় ১৩ হাজার ২৯২ জন মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকা করে…

Read More

অনুষ্ঠানে রমজান মাসে প্রকাশ্যে জল পান সোনাই বিধায়কের

বরাক তরঙ্গ, ১২ মার্চ : পবিত্র রমজান মাসে প্রকাশ্যে জল পান করে বিতর্কের মুখে করলেন সোনাইয়ের বিধায়ক হাজি করিম উদ্দিন বড়ভূইয়া। বৃহস্পতিবার সোনাইয়ে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে আসনে বসে হাজার হাজার লোকের সামনে বোতল থেকে জল পান করেন বিধায়ক। বিধায়কের এমন কর্মকাণ্ডের পরই সামাজিক মাধ্যমে ভিডিও…

Read More

সোনাইয়ে ইফতার মহফিল

বরাক তরঙ্গ, ১১ মার্চ : সোনাই মাল্টিপারপাস হলে এক ইফতার মহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মহফিলের উদ্যোগ নেন সোনাই মণ্ডলের সভাপতি আতাবুর রহমান লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আতাবুর রহমান লস্কর, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান সাহারুল আলম, চেয়ারম্যানের প্রতিনিধি সবিনয় দাশসহ সোনাই এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী,…

Read More

প্রবীণ ব্যক্তি আক্তারুল হক চৌধুরী আর নেই

বরাক তরঙ্গ, ১০ মার্চ : সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা তথা প্রবীণ ব্যক্তি আক্তারুল হক চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ২-৪৫ মিনিটে বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৫ বছর। আজ রাত সাড়ে দশটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রয়াত চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবনতি ঘটলে আর রক্ষা করা সম্ভব হয়নি।  তিনি একজন মাতম্বর…

Read More

সোনাইয়ে কংগ্রেসে বড় ধাক্কা, এপি সভাপতিসহ পাঁচ সদস্যের দলত্যাগ

বরাক তরঙ্গ, ৯ মার্চ : কাছাড় জেলার সোনাইয়ে কংগ্রেসে বড় ধাক্কা লাগল। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি, সহ সভাপতি সহ পাঁচজন এপি সদস্য দলত্যাগ করেছেন বলে জানা গেছে।এই দলত্যাগের ফলে সোনাইয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা দু’টি আঞ্চলিক পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলত্যাগী সদস্যদের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে এলাকায়।…

Read More

সোনাবাড়িঘাটে সড়কের উপর নড়বড়ে তোরণ, আতঙ্কে এলাকাবাসী

বরাক তরঙ্গ, ৯ মার্চ : সোনাইয়ের সোনাবাড়িঘাট এলাকায় সড়কের উপর স্থাপিত একটি নড়বড়ে তোরণকে ঘিরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গেছে, মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের প্রচারের জন্য এই তোরণটি নির্মাণ করা হয়েছিল। তবে অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় এক মাস পার হলেও এখনও তোরণটি সরানো হয়নি।স্থানীয়দের অভিযোগ, সোনাবাড়িঘাটের একটি স্কুল…

Read More