১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘ডাঃ লুৎফুর রহমান স্মৃতি গুণীজন সম্মাননা’ প্রদান খোঁজের

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : স্মৃতি, মানবিকতা ও সমাজসেবার অনন্য মেলবন্ধনে ব্যতিক্রমী ভাবনায় সম্পন্ন হল ডাঃ লুৎফুর রহমান স্মৃতি একাদশ গুণীজন সম্মাননা অনুষ্ঠান। প্রথম সম্মাননা পান নজমুল হোসেন মাঝারভূইয়া, যাঁর হাতে সম্মাননা স্মারক, মানপত্র ও উত্তরীয় তুলে দেন ডাঃ এম মাসুম। দ্বিতীয় সম্মাননা প্রদান করা হয় ডাঃ নিকিতা মেহতাকে; তাঁকে সম্মাননা তুলে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের…

Read More

শিলচর মণ্ডলের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন  অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিবর্ষ সভা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর ২৫ ডিসেম্বর ১০১তম জন্মদিবস এবং সুশাসন দিবসকে কেন্দ্র করে কাছাড় জেলা বিজেপির নির্দেশানুসারে শিলচরে একটি স্মৃতিবর্ষ সভা আয়োজিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এই সভায় জেলা বিজেপির নেতাকর্মীরা অটল বিহারির আদর্শ ও কর্মপ্রণালী থেকে অনুপ্রাণিত হয়ে সুশাসন ও জাতীয়তাবাদী…

Read More

উধারবন্দ কেন্দ্রে বহিরাগত প্রার্থীদের টিকিট না দেওয়ার আহ্বান ১১ জন প্রার্থী প্রত্যাশীর

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উধারবন্দ কেন্দ্রে বহিরাগত প্রার্থীদের টিকিট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে উধারবন্দের গেরুয়া রাজনীতি তপ্ত হতে শুরু করেছে। নতুন-পুরোনো প্রসঙ্গে পদ্ম শিবিরের অন্দরমহলে বইছে ক্ষোভের চোরা স্রোত।  এক ডজনেরও বেশি টিকিট প্রত্যাশী কয়েকমাস ধরে উধারবন্দে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করেছেন। বুধবার…

Read More

সরকারি কাজে হিন্দি ভাষার প্রয়োগ নিয়ে কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের রাজভাষা সেলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হল একদিনের  প্রশিক্ষণ কর্মশালা। বিষয় ছিল ‘সরকারি কাজে হিন্দির ব্যবহার ও তিন মাসের অগ্রগতির প্রতিবেদন তৈরি করা”। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি’র কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুনীল কুমার গুপ্তা।…

Read More

৬ জন প্রশিক্ষণার্থীকে দ্বিতীয় ব্ল্যাক বেল্ট প্রদান মার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস অ্যাকাডেমির

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : ইন্টারন্যাশনাল কমব্যাটমার্শাল আর্ট অ্যান্ড স্পোর্টস অ্যাকাডেমির ৬ জন প্রশিক্ষণার্থীকে দ্বিতীয় ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়েছে। সোমবার অ্যাকাডেমির ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই জন মেয়ে ও চার জন ছেলে প্রশিক্ষণার্থী ছিলেন। এরা হলেন— দীপিকা নন্দী, মাহিসা এফ খান, সুব্রত সিনহা, পিঙ্কু নাথ, মানস দেব ও আফরোজ খান।কুংফুর গোল্ড মেডেলিস্ট এবং কমব্যাট…

Read More

কিশোরীকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ, বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : শিলচর শহরতলির ছোট দুধপাতিলের এক নাবালিকাকে ধর্ষণ ও একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার দায়ে অভিযুক্ত যুবককে  অবশেষে আটক করল কাছাড় পুলিশ। মঙ্গলবার সকালে কুম্ভিরগ্ৰাম বিমানবন্দর থেকে তাকে পুলিশ আটক করে। গত ১৫ ডিসেম্বর থানায় অভিযোগ দায়েরের পরেই পলাতক ছিল যুবক। জানা গিয়েছে, সে গোয়ায় গিয়ে…

Read More

শিলচরে নববর্ষের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ইংরেজি নববর্ষের প্রাক-প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট-বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ এনালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে কাছাড়…

Read More

সাদিয়া হত্যা মামলা: গ্রেফতার আরও এক অভিযুক্ত

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : সোনাইয়ের পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘটিত দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ঘটনায় কচুদরম থানার পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই নিয়ে মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাব উদ্দিনের…

Read More

সম্মিলিত লোকমঞ্চের ধামাইল প্রতিযোগিতা প্রথম হয়েছে নটরাজ দ্য রিদম, কন্যায় সৃষ্টি দেব

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : বরাক উপত্যকার নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরে সম্মিলিত লোকমঞ্চের ১১তম ধামাইল প্রতিযোগিতা রবিবার গর্জনাবিশ্রামে সমাপ্ত হয়েছে। শিলচর সহ বরাকের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপন করে হাজারো দর্শককে মুগ্ধ করেছে। সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে পাথারকান্দির নটরাজ দ্য রিদম। তাদের হাতে শ্যামলকুমার দাস…

Read More

শিলচরে ফেরিওয়ালাদের উপর ‘বাংলাদেশি’ অপবাদে নির্যাতন: সিপিএমএলের নেতৃত্বে এসএসপি’র কাছে স্মারকলিপি প্রদান

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা ফেরিওয়ালারা জীবিকার তাগিদে শিলচর ও পার্শ্ববর্তী গ্রামসমূহে মশারি, বেডশিট, কম্বল ইত্যাদি বিক্রি করে জীবনধারণ করছেন। কিন্তু কিছুদিন যাবৎ তাদের উপর রাস্তাঘাটে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের দ্বারা বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চলছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সোমবার প্রায় শতাধিক ফেরিওয়ালা সিপিআই(এম) এমএল-এর নেতৃত্বে শিলচরের এসএসপি’র…

Read More