বাংলাদেশের বেলুন মাছিমপুরে, চাঞ্চল্য, পৌঁছলেন এসএসপি

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : বাংলাদেশের একটি বেলুন নিয়ে চাঞ্চল্য ছড়ায় মাছিমপুরে। রবিবার সকালে মাছিমপুর সুবেদরবস্তি বাগানে স্থানীয়রা দেখতে পান বিশাল আকারের একটি বেলুন পড়ে রয়েছে। পরে পাশে গিয়ে দেখেন বাংলাদেশের বেলুনটি। এতেই আতঙ্ক বেড়ে উঠে। খবর দেওয়া হয় গ্রাম রক্ষী বাহিনীর সম্পাদককে। তিনি এসে পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে বিষয়টি দেখে সিনিয়র পুলিশ সুপার…

Read More

শিলচর সঙ্গীত বিদ্যালয়ে রাজু দেব স্মরণের স্মৃতিতে হৃদয়স্পর্শী স্মরণ সন্ধ্যা

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিলচর সঙ্গীত বিদ্যালয়ে শনিবার বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাজু দেব স্মৃতিতে এক আন্তরিক স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অল্প বয়সেই কিছুদিন আগে প্রয়াত হওয়া রাজু দেব স্মরণ দীর্ঘ বহুবর্ষ ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে এসেছিলেন। তাঁর গানের মাধুর্য এবং শিক্ষাদানের অবদান সকলের মনে অমলিনভাবে জড়িয়ে রয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের অভিভাবক কবীন্দ্র পুরকায়স্থ সকলকে…

Read More

শিলচর সাই বিকাশ বিদ্যা নিকেতনের বার্ষিকী উদযাপনে সাংস্কৃতিক উৎসবের রঙিন আঙ্গিক

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার শিলচর সাই বিকাশ বিদ্যা নিকেতনের বার্ষিকী উপলক্ষে স্কুল প্রাঙ্গণে সারাদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান-শিল্প, হস্তশিল্প ও অর্কন প্রদর্শনী থেকে শুরু করে বিকেলের নৃত্য-সঙ্গীত পরিবেশন পর্যন্ত সবকিছু অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেছে। স্কুল প্রাঙ্গণে সকাল থেকেই ছাত্রছাত্রীদের তৈরি…

Read More

‘বিন্নাকান্দির অরণ্যে ১৮৫৮’  সিপাহী স্মৃতিকে কেন্দ্র করে নতুন বইয়ের উন্মচোন সোমবার

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড় জেলার ঐতিহাসিক বিন্নাকান্দি অঞ্চলে সোমবার সকালে অনুষ্ঠিত হতে চলেছে এক তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠান। সিপাহী স্মৃতি রক্ষা কমিটি–র উদ্যোগে বিন্নাকান্দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হবে নতুন গ্রন্থ “বিন্নাকান্দির অরণ্যে ১৮৫৮”। গ্রন্থটির সম্পাদক মিতা দাসপুরকায়স্থ। উল্লেখ্য, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহী সিপাহীদের একাংশ চট্টগ্রাম–কাছাড়–মণিপুর অভিমুখে পলায়নের পথে বিন্নাকান্দি…

Read More

শিলকুড়ি মিঠাপানিতে এসবিআই-এর প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : শিলকুড়ির মিঠাপানি অঞ্চলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-এর শিলচর শাখার প্রশাসনিক কার্যালয় এবং স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এসবিল্ডি)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। শনিবার অনুষ্ঠানিক ভাবে কাজের সূচনা করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও এসবিআই গুয়াহাটি সার্কলের মুখ্য জেনারেল…

Read More

হৃদয়ের কাজে স্বামীজির আলো বর্ষিত : মহারাজ গণধিশানন্দজি

ডাঃ অরুণকান্তি দাসকে ‘আজীবন সম্মাননা’ প্রদান হৃদয়ের____ বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সংবর্ধনা, সম্মাননা প্রদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হল কনকপুর হৃদয় সরণীর ৩০তম সর্বজনীন শনিপূজার দু’দিনব্যাপী কর্মসূচি। শুক্রবার সন্ধ্যায় প্রয়াত মলয় ভট্টাচার্য স্মৃতি মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ। এরপর শুরু হয় বক্তৃতা, সংবর্ধনা,…

Read More

ভাষা শহিদ স্টেশন নামকরণই হবে প্রয়াত জননেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি : বিডিএফ

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : বরাক উপত্যকার অন্যতম সজ্জন রাজনীতিক তথা জননেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রয়ানে গভীর শোক প্রকাশ ও  শ্রদ্ধা জ্ঞাপন করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি যে ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবি নিয়ে তিনি সংসদে একাধিকবার সরব হয়েছিলেন আসন্ন বরাক সফরকালে মুখ্যমন্ত্রীকে তা ঘোষণা করে প্রয়াতের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর আহ্বান জানালেন বিডিএফ এর সদস্যরা।…

Read More

রাজ্যজুড়ে নদওয়া ওয়েলফেয়ার সোসাইটির কম্বল বিতরণের সূচনা

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির -এর ভ্রাতৃ সংগঠন নদওয়া ওয়েলফেয়ার সোসাইটি বরাক উপত্যকা সহ রাজ্যজুড়ে দুঃস্থদের শীতবস্ত্র হিসেবে তিন লক্ষ টাকার  কম্বল বিতরণ করার এক মানবিক প্রকল্প হাতে নিয়েছে।শুক্রবার শিলচর বড় মসজিদের বাণিজ্যিক ভবনে জেলা নদওয়া কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের সূচনা করা হয়।এদিন, নদওয়ার কাছাড় জেলার ২৮টি আঞ্চলিক…

Read More

কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোকসভা গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কবীন্দ্র পুরকায়স্থের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক শোকসভার আয়োজন করা হয়। শুক্রবার প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা কবীন্দ্র পুরকায়স্থের…

Read More

পাঁচগ্ৰামে রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পাঁচগ্ৰামে রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার পাঁচগ্ৰাম রেলস্টেশন এলাকায় রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দিনের দুপুরের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে…

Read More