পাথারকান্দিতে প্রথমবারের মতো জাতীয় প্রেস দিবস পালন, সংবর্ধিত সাংবাদিকরা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের ভূমিকা ও দায়িত্বকে বিশেষভাবে স্মরণ করে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলায় প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রেস দিবস। সংবাদমাধ্যম শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সমস্যা, সাধারণ মানুষের অভাব-অভিযোগ এবং প্রশাসনের কাছে জনস্বার্থের দাবিগুলি পৌঁছে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম। আর সংবাদমাধ্যমের সেই…
