লোকসেবা আয়োগের পরীক্ষায় উত্তীর্ণদের মরিগাঁও জেলা প্রশাসনের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলা প্রশাসনে শনিবার ২০২৪ বর্ষের অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মরিগাঁও জেলার নাম উজ্জ্বল করা নবনিযুক্ত আধিকারিকদের সংবর্ধনা জানিয়েছে। এই উপলক্ষ্যে জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে  আয়োজিত সভায় নবনিযুক্ত আধিকারিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গামোচা ও উপহার প্রদান করা হয়। জেলা কমিশনার অনামিকা তেওয়ারি তাদের দায়িত্ব সহকারে কাজ করে…

Read More

লাহরিঘাটে মেরামতের সময় সেতু ভেঙে গুরুতরভাবে জখম ৪ শ্রমিক

ঠিকাদারের গাফিলতির অভিযোগ, প্রতিক্রিয়া গৌরবের বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরবরিতে একটি সেতু ভেঙে ৪ জন শ্রমিক গুরুতরভাবে জখম হন। জানা গেছে, বুধবার দিনের ১১টা নাগাদ লালিবিলের ওপরে থাকা আরসিসি সেতুটি মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত ভেঙে পড়ে যায়। যার ফলে সেতু নির্মাণের কাজে কর্মরত ৪ জন শ্রমিক জখম হয়ে…

Read More

ভুরবন্ধাই হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদনের প্রশিক্ষণ সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার ভুরবন্ধাই হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদন সম্পর্কে মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মরিগাঁও জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় উত্তরাখণ্ডের আলমোড়ার আইসিএআর এবং ভিপিকে এএস-এর আয়োজনে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণে জেলার ৭টি এফপিসি-র কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, উত্তরাখণ্ডের আলমোড়ার মুখ্য বিজ্ঞানী ড. রাজেশ কুমার খুলবে এবং এমসি পান্ত…

Read More

মরিগাঁও জেলার কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মসূচি

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার কৃষি বিভাগের উদ্যোগে নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ সহায়কদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির মঙ্গলবার সফলভাবে সমাপ্তি হয়। ৬ দিনব্যাপী এই কর্মসূচি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক তপনকুমার ব্রহ্ম নিজের বক্তব্যে কৃষি সম্প্রসারণ কর্মীদের দায়িত্ববোধ ও ভূমিকা, তাঁদের সম্মুখীন হতে পারা চ্যালেঞ্জ এবং সেগুলির…

Read More

মরিগাঁওয়ে যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার ৬০ জন যক্ষ্মা রোগীর মধ্যে  পুষ্টিকর খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। শুক্রবার এই উপলক্ষ্যে জেলার স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালকের কার্যালয় চত্বরে আয়োজিত এক সভায় ভাষণ দিয়ে জেলাশাসক অনামিকা তেওয়ারি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে এই রোগে আক্রান্ত হওয়ার বেশি আশঙ্কা থাকে। তাই খাওয়া-দাওয়ার ক্ষেত্রে নারী-পুরুষ সকলেরই সমান…

Read More

মরিগাঁওয়ে ২ সাইবার অপরাধী গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাটে সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযানে পুলিশ বৃহৎ সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার রাতে লাহরিঘাট এবং মৈরাবাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে ২টি দুর্ধর্ষ সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত সাইবার অপরাধীদ্বয়ের নাম মেহবুব হাসান ও মাহবুবুল আলম বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই সাইবার অপরাধী ‘রেডিয়ান…

Read More

মরিগাঁওয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : নির্বাচন আয়োগের নির্দেশনা অনুসারে ১ জানুয়ারি ২০২৬-কে ভিত্তি করে মরিগাঁও জেলার ৫২ নং জাগীরোড , ৫৩নং লাহরিঘাট এবং ৫৪ নং মরিগাঁও বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। মঙ্গলবার মরিগাঁও জেলার জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে জেলা কমিশনার অনামিকা তেওয়ারী, পুলিশ সুপার প্রকাশ সোনোয়াল, অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া…

Read More

লাহরিঘাটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমসুর তীব্র প্রতিবাদ, কুশপুতুল দাহ

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে মঙ্গলবার লাহরিঘাটের দাতিয়ালবড়ি চারিআলিতে মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। আমসুর প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি অসমের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (এক্স হ্যান্ডেল) কৃত্রিম…

Read More

মরিগাঁও জেলায় চা-বাগানের জমির পাট্টার ফর্ম বিতরণ

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলায় সোমবার চা-বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের জন্য প্রস্তাবিত ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ার ফর্ম বিতরণ করা হয়। এই উপলক্ষে গোপালকৃষ্ণ চা-বাগানের  রঙ্গমঞ্চে আয়োজিত ফর্ম বিতরণী অনুষ্ঠানে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক তথা ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগমের অধ্যক্ষ রমাকান্ত দেউরি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকেন। সভায় কয়েকজন শ্রমিককে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিতরণ করে বিধায়ক…

Read More

লাহরিঘাটের কাঠনি গ্রামে ট্রান্সর্ফামার বিকল, পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার

বরাক তরঙ্গ, মরিগাঁও, ৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাট বিদ্যুত উপ-সংমণ্ডলের অধীন কাঠনি গ্রামে ১ সপ্তাহ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এই বৃহৎ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় ওই অঞ্চলের মেট্রিক পরীক্ষার্থীদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জানা গেছে,  লাহরিঘাটের কাঠনি গ্রামে বিদ্যুৎ ট্রান্সর্ফামার বিকল হওয়ায় বিগত এক সপ্তাহ ধরে রাত্রি বেলায় সম্পূর্ণ গ্রামটি…

Read More