ডিমাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক বাড়ি
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বুধবার দুপুরে নাগাল্যান্ডের ডিমাপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুডা বি খেল ও ফাইপিজাং এলাকায় দুপুর প্রায় ২টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কয়েকটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে…
