তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ১৮, আহত ৩২
২৩ অক্টোবর : চিনের তিব্বতের পার্বত্য অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ৩২ জন। বৃহস্পতিবার রাতে তিব্বতের নাগচু অঞ্চলের বাৎসেন কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। বিবিসি সূত্রে এই খবর জানা গিয়েছে। সিনহুয়া স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের…
