চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নিলেন জেনারেল এনএস রাজা সুহ্মমণি
৩১ মে : ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল এন এস রাজা সুহ্মমণি। অবসরপ্রাপ্ত জেনারেল অনিল চৌহানের কার্যকালের মেয়াদ শনিবার শেষ হওয়ায়, তিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন। দেশের সর্বোচ্চ সামরিক পদে আসীন হয়েই জেনারেল সুহ্মমণি স্থল, নৌ ও বায়ুসেনার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি, তিন বাহিনীর…
