ভয়াবহ অগ্নিকাণ্ড : ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার
২০ এপ্রিল : অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়িয়ে করুণ মৃত্যু ঘটল দম্পতির। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের দিনাজপুর শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায়। রবিবার রাত দুইটার দিকে ওই বাড়ির দোতলার একটি কক্ষে এই আগুনের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন স্বপন সরকার ও লতা সরকার। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন। ওই বাড়ির দোতলার একটি মাত্র কক্ষে তাঁরা বসবাস…
