ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আন্দোলনে সমর্থন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১২ মার্চ : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর কথিত দুর্ব্যবহার ও অশোভন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ ফি ছাড় এবং পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে বিনামূল্যে ভর্তি ব্যবস্থা…

Read More

মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার্থে শিলচরে এআইডিএসও-র বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন

বরাক তরঙ্গ, ২ মার্চ : মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষা, শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক কাজে শিক্ষকদের ব্যবহার না করা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বচনী কাজে ব্যবহার করে দীর্ঘদিন পঠনপাঠনে বাধা সৃষ্টি না করার দাবিতে সোমবার শিলচরের ডিমাসা ভবনে এক বিশাল শিক্ষা অভিবর্তন অনুষ্ঠিত হয়। এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের আহ্বানে আয়োজিত এই ‘বরাক উপত্যকা ভিত্তিক…

Read More

সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে অসমিয়া শব্দ, প্রতিবাদ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : এবারের মাধ্যমিক পরীক্ষার বাংলা মাধ্যমের ছাত্র ছাত্রীদের জন্য সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে বাংলা ভাষার শব্দ ও বাক্য গঠনের অস্বাভাবিক ত্রুটির কারণ অনুসন্ধান ও এর ফলে পরীক্ষার্থীদের সৃষ্ট সমস্যা নিরসনের দাবিতে আজ ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলার স্কুল সমূহের পরিদর্শকের কার্যলয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে…

Read More

বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তনের তারিখ বদল, হবে ২ মার্চ

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : একত্রীকরণের নামে মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সমস্ত শূণ্যপদ পূরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন আয়োজন করা হয়েছিল শিলচরে ডিমাসা সাংস্কৃতিক ভবনে। অনিবার্যকারণবসত আগামীকাল বরাক উপত্যকা ভিত্তিক শিক্ষা অভিবর্তন বাতিল করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এও জানানো হচ্ছে যে…

Read More

কাছাড়ের বিভিন্ন প্রান্তে নেতাজি জন্মজয়ন্তী পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল এর কাছাড় জেলা কমিটি। এদিন সকাল ৮ টায় শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে কমসোমল সহ সংগঠনগুলোর সদস্যদের সুসজ্জিত শোভাযাত্রা…

Read More

ধুবড়িতে এআইডিএসও-র শিক্ষা সম্মেলন, বিভিন্ন দাবিতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : ধুবড়িতে শিক্ষা সম্মেলনের আয়োজন করে ছাত্র সংগঠন এআইডিএসও ধুবড়ি জেলা কাউন্সিল। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্যের সভাপতিত্ব সম্মেলনে বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্য সভাপতি প্রজ্জ্বল দেব, রাজ্য পরিষদের সম্পাদক হেমন্ত পেগু সহ অন্যান্যরা। বক্তারা সরকারি স্কুল ধ্বংসের মূল কারণ হিসেবে সরকারের শিক্ষাবিরোধী নীতির উপর বিস্তারিত আলোচনা করেন এবং সকল…

Read More

নয়া জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষার বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করা হল : সৌরভ

এআইডিএসও’র ৭২তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ভিত্তিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত গুয়াহাটিতে_____ বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : জাতীয় শিক্ষা নীতি, ২০২০ প্রণয়ন করে শিক্ষার বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের পথ প্রশস্ত করেছে। এই শিক্ষা নীতি শিক্ষা খণ্ডের স্বাধিকারের উপর এক বিরাট আঘাত হেনেছে। রবিবার গুয়াহাটিতে ছাত্র সংগঠন এআইডিএসও’র ৭২তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ভিত্তিক ছাত্র সমাবেশ এ কথা বলেন…

Read More

HECI বিল : শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীকার ধ্বংস করবে, বললেন শিবাশিস প্রহরাজ

২৩ ডিসেম্বর : ভারতীয় উচ্চশিক্ষা কমিশন (HECI) বিল, যা নাম পরিবর্তন করে এখন বিকশিত ভারত শিক্ষা অধিক্ষন বিল করা হয়েছে, এর তীব্র বিরোধিতা করল এআইডিএসও। মঙ্গলবার এআইডিএসও’র সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন, এই বিল কেন্দ্রীয় ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এই বিলের দ্বারা উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থাগুলি যথাক্রমে ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) এবং এনসিটিই (NCTE)…

Read More

তেজপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ‘সেভ ক্যাম্পাস ডেমোক্রেসি ডে’ পালন

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : তেজপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দীর্ঘ প্রায় তিন মাস ধরে চলা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করল এআইডিএসও। সোমবার সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে  ‘সেভ ক্যাম্পাস ডেমোক্রেসি ডে’ সারা দেশের সঙ্গে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসও’র কর্মীরা উপস্থিত হয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির…

Read More

ক্লোজার–মার্জার নীতিতে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা এবং ক্লোজার–মার্জার নীতি প্রয়োগ করে মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয় বন্ধ না করার দাবিতে বুধবার এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ৫০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করা হয়। গণ স্বাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা আজ শিলংপট্টিস্থ বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের…

Read More