বরাক তরঙ্গ, ২৬ মার্চ : এসইউসিআই (কমিউনিস্ট) দলের ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী আলতাফ হোসেন মজুমদার অভিযোগ করেছেন যে, তাঁর প্রার্থিত্ব অন্যায়ভাবে প্রত্যাহার করানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, এটি একটি পরিকল্পিত চক্রান্ত এবং তিনি এর শিকার। আলতাফ হোসেন মজুমদার বলেন, “আমি প্রার্থী পদ প্রত্যাহার করতে চাইনি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসিয়েছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিলাম এবং এখনও সেই ইচ্ছা রয়েছে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি এসইউসিআই দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই ধরনের অগণতান্ত্রিক ঘটনাকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাঁকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি দৃঢ় দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আলতাফ হোসেন মজুমদার হাইলাকান্দি জেলার বাউয়ারঘাট এলাকার বাসিন্দা।



