শুক্রবার থেকে শুরু হচ্ছে শিলচর- সাইরেং নিয়মিত ট্রেন, চলবে সপ্তাহে ৫দিন

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : শুক্রবার থেকে শিলচর ও সাইরেঙের (৫৫৬৬৯) মধ্যে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। শুক্রবার দুপুর ১-১৫ মিনিটের সময় এই ট্রেন শিলচর থেকে ছেড়ে সন্ধ্যা ৬-৪৫ মিনিটের সময় সাইরেঙ গিয়ে পৌঁছাবে। পরদিন মঙ্গলবার সকাল ৮টার সময় এই ট্রেন (৫৫৬৭০) সাইরেং ছেড়ে দুপুর ১-১ মিনিটের সময় শিলচর পৌঁছাবে।  শিলচর থেকে ট্রেন সোম, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার- এই পাঁচ দিন এবং সাইরেঙ থেকে মঙল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার এই পাঁচ দিন ট্রেন চলাচল করবে। পথে অরুণাচল, কাটাখাল, আলগাপুর , হাইলাকান্দি, কাটলিছড়া, রামনাথপুর ও বৈরবী সহ ১৬টি স্টেশনে ট্রেন থামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *