শ্রীগুরু রবিদাসের জন্মজয়ন্তী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের আলোকবর্তিকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসের ৬৪৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন  করছে শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি। আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সমিতি। আরকাটিপুর ময়দানবিল শ্রীগুরু রবিদাসজির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জন্মজয়ন্তী অনুষ্ঠান।

শনিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি কমিটির কেন্দ্রীয় সভাপতি ব্রজলাল রবিদাস জানান, অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, ডাঃ অমিত কালওয়ার, সমাজসেবী কাঞ্চন সিং সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। সকালে শোভাযাত্রা সহ পূজা উদযাপন, গুণীজন সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব পালন করা হবে। বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির সভাপতি পদে জগদীশ রবিদাস ও সম্পাদক মনু লাল রবিদাস রয়েছেন।

অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেন মুখ্য উপদেষ্টা রামজিৎ রবিদাস, মন্দির কমিটির সভাপতি জগদীশ রবিদাস, আরকাটিপুর মন্দির কমিটির সভাপতি মনু রবিদাস, সহ-সভাপতি কালীদাস রবিদাস, মহিলা সভানেত্রী রিনা রবিদাস এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রজলাল রবিদাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *