গুড ফ্রাইডে উপলক্ষে লায়ন্স ক্লাবের উদ্যোগ, শিলচরে চার্চে বিশেষ অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : ‘গুড ফ্রাইডে’ উপলক্ষে আজ আম্বিকাপট্টি এলাকার প্রেসবিটারিয়ান চার্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ‘লায়ন্স ক্লাব অফ সিলচার ভ্যালি ভিউ’। ক্লাবের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত থেকে ধর্মীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কিছু মূল্যবান সময় কাটায়।
চার্চ সূত্রে জানা গেছে, ধর্মীয় আচার অনুযায়ী প্রায় ৪০ জন মহিলা এদিন উপবাস পালন করেন। তাঁদের উপবাস ভঙ্গের জন্য লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে ফল, দুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, যা ভালোবাসা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে ধরা পড়ে।

এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে প্রজেক্ট চেয়ারপারসন মিনারা লস্কর ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

এদিন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, চার্চের সম্মানিত পাস্টর রেভারেন্ড লালরানদিন থারাকে তাঁর দ্রুত সমন্বয় ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর সহযোগিতাতেই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *