স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের টেইলারিং ও বিউটিশিয়ান কোর্সের সার্টিফিকেট প্রদান

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচরের একটি বিবাহ ভবনে উপার্জন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের টেইলারিং ডিপ্লোমা কোর্স এবং বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্সের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি ছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপার্জন গ্রামীণ উন্নয়ন সমিতির সভাপতি রাজকুমার দাস এবং মৃদুলকান্তি চৌধুরী। প্রথমে সংস্থার কর্মকর্তারা তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান।

সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে বলেন, “বর্তমান দিনে যেকোনও মহিলাদের যেকোনো স্কিল থাকার প্রয়োজনীয়তা রয়েছে। পিছিয়ে পড়া মহিলারা কীভাবে নিজেদের হাতের কাজের দক্ষতার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন, এই বিষয়ে বর্তমান বিজেপির কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে।” তিনি উপার্জন সংস্থার প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানান যে, বিগত কয়েক বছর ধরে প্রচারবিমুখ ভাবে মহিলা স্বাবলম্বী করার জন্য কাজ করে যাওয়ার জন্য।

সভাপতি রাজকুমার দাস বলেন, “সমাজের নারীদের দক্ষ করে তোলা যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে আত্মনির্ভর হতে পারে। নারী যখন আত্মনির্ভর হবে, তখন সমাজ নির্ভর হবে।”এদিন বিশেষভাবে শ্রেষ্ঠ শিক্ষিকা পায়েল বর্মা, সুপ্রা দাস এবং উর্মিলা কুর্মীকে সাংসদ পরিমল শুক্লবৈদ্যসহ রাজকুমার দাস ও মৃদুল কান্তি চৌধুরী হাতে মানপত্র তুলে দেন। অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন নিকিতা পুরকায়স্থ, বিজলিরানি নাথ, সায়ন্তনী পোদ্দার, কনিকারানি নাথ, নন্দিতা চক্রবর্তী, সিন্ত্রিয়া কর, উমা সেন, রেশমী রায়, বিশাখা দেবনাথ, অপর্ণা শর্মা, অনিতা চন্দ, দয়েল পাল, শিখারানি চন্দ, দীপ্তশ্রী চক্রবর্তী, সুপর্ণা দাস, নিশা দাস, পঞ্চমী কুর্মী, সঙ্গীতা চন্দ, অনিতা ভর, প্রীতি তিওয়ারী, স্মৃতিরানি পালসহ আরও অনেকে।এই অনুষ্ঠানের মাধ্যমে উপার্জন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট মহিলা সশক্তিকরণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সুপ্রা দাস, রাজেশ তাঁতি ও গুলশান দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *