বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় এবারও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার চারপ্রহর পূজা, মহিম্ম স্তোত্রাদি ও বিভিন্ন সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিব চতুর্দশী পালিত হবে। পরের দিন ১৬ ফেব্রুয়ারি সোমবার চতুদ্শী ব্রতের পারণ উৎসব নানান সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। ভক্তবৃন্দকে পারণ উৎসবে উপস্থিত থাকার জন্য আশ্রম পরিচালনা কমিটির সদস্যরা একান্তভাবে অনুরোধ জানিয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে এবার বারাণসীস্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমের মহারাজবৃন্দ ও পণ্ডিতগণ উপস্থিত থাকবেন। ইচ্ছুক দীক্ষার্থীদের দীক্ষা প্রদান করা হবে। ধর্মপ্রাণ ভক্তকে এই আধ্যাত্মিক অনুষ্ঠানমালায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান আশ্রমের পরিচালনা কমিটির সদস্যরা। সহ-সভাপতি স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ জানান, শিব চতুর্দশী তিথি আরম্ভ ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টা ৪৮ মিনিট ১৫ সেকেন্ড থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্তি ১৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৫ টা ৩২ মিনিট ৩৮ সেকেন্ড অবধি। পারণ উৎসব ১৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে।



