‘গল্পে গল্পে শেখর দাশ স্মরণ’ বরাকবঙ্গের ১৮ই

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মার্চ: আগামী ১৮ মার্চ বিকাল ৫টায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে ‘গল্পে গল্পে শেখর দাশ স্মরণ’-এর আয়োজন করা করেছে। তাতে নির্ধারিত বক্তা হিসেবে শেখর দাশের গল্প শোনাবেন ড. স্বপ্না ভট্টাচার্য, সুদীপ্ত দেবরায়, ড. প্রণয় ব্রহ্মচারী, ড. সুরজিৎ পাল ও ডাঃ কনকদীপ শর্মা।

বঙ্গভবনের ‘অনন্ত দেব স্মৃতি সভাকক্ষে’ আয়োজিত এই স্মরণ-অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন বঙ্গ সাহিত্যের জেলা সমিতির সাহিত্য সম্পাদক শান্তশ্রী সোম। প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শিলচরে প্রয়াত হয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক শেখর দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *