প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রবিবার সন্ধ্যায় আকস্মিক প্রচণ্ড ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাই এলাকার একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সপ্তগ্রাম, ইসলামাবাদ, আরজানপুর, জয়ধনপুর, লোকনাথপুর, বনগ্রাম, রাজনগর ও জামালপুরসহ আশপাশের গ্রামগুলোতে বহু বাড়ির টিনের ছাউনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ঝড়ে অনেক গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানে, যার ফলে আরও ক্ষয়ক্ষতি হয়। ইসলামাবাদ গ্রামে একটি পরিবারের দুইজন মহিলা ও কয়েকজন ছোট শিশুসহ মোট ছয়জন আহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে, ঝড় ও শিলাবৃষ্টিতে এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ঘরবাড়ি মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিনে তদন্ত করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
এই দাবির কথা জানিয়েছেন স্থানীয় সমাজকর্মী রেজামন্দ আলি বড়ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *