বরাক তরঙ্গ, ৩১ মার্চ : সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে এক রোড-শো বের করল কাছাড় পুলিশ। মঙ্গলবার সিনিয়ার পুলিশসুপার সঞ্জীব শইকিয়ার নেতৃত্বে এক বিশাল রোড-শো বের হয়। ঘুংগুর বাইপাস থেকে বের হওয়া রোড-শো সোনাবাড়িঘাট হয়ে মেনিপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এসে সম্পন্ন হয়। রোড-শো শেষে সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রোড-শোর উদ্দেশ্য হল ভোটার যেন নিশ্চিন্ত ভাবে ভোটদান করতে পারেন। যাতে কোনও ভয়ভীতি কাজ না করে। নিরাপত্তার বিষয়ে ভোটারদের যেন আত্মবিশ্বাস জোগায়।

তিনি এও জানান, পর্যাপ্ত পর্যায়ে নিরাপত্তাকর্মী রয়েছেন। এ দিনের রোড-শোতে অসম পুলিশের কর্মী সহ সিআরপিএফ, বিএসএফ জওয়ানরা ছিলেন। এসএসপি ভোটারদের শান্তিপূর্ণ ভাবে ভোটদান করার আহ্বান জানান।


