আরকাটিপুরে সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের জন্মোৎসব উদযাপন

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার আরকাটিপুরের শ্রীগুরু রবিদাসজির মন্দির প্রাঙ্গনে ৬৪৯তম সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসজী মহারাজের জন্ম বার্ষিকী উৎসব উদযাপন করা হয়।  এ উপলক্ষে আয়োজিত সভায় বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির কেন্দ্রীয় সভাপতি ব্রজলাল রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজসেবী ও সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। 

অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচর ডেভলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, সমাজসেবী কাঞ্চন সিং সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। তাঁরা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন। এদিন সকালে শোভাযাত্রা সহ পূজা অনুষ্ঠিত হয়। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতির সভাপতি পদে জগদীশ রবিদাস ও সম্পাদক মনুলাল রবিদাস উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে মুখ্য উপদেষ্টা রামজিত রবিদাস,  আরকাটিপুর মন্দির কমিটির সহ-সভাপতি কালীদাস রবিদাস, আরকাটিপুর মন্দির কমিটির মহিলা সভানেত্রী তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রিনা রবিদাস, অবসরপ্রাপ্ত শিক্ষক রথীশচন্দ্র নাথ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *