আজ দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত সঞ্জীব রায়ের

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : এসআর প্রক্রিয়ায় অনিয়ম ও নাগরিক হয়রানির অভিযোগ তুলে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনশন চলছে সমাজকর্মী সঞ্জীব রায়ের। চার দফা দাবিতে শুরু হওয়া এই অনশন আজ শুক্রবার দ্বিতীয় দিনে গড়ায়।

অনশনে সংহতি জানিয়ে বিডিএফ ও তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। দাবিগুলির মধ্যে রয়েছে— এসআর-এর নামে ষড়যন্ত্র ও হয়রানি বন্ধ, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করার দাবি।

অনশনকারীর অভিযোগ, এসআর-এর আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে।
এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও নাগরিক মহলে শুরু হয়েছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *