বিজেপি সরকারকে ‘জুমলাবাজ’ আখ্যা সায়নী ঘোষের

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : উধারবন্দ ও সোনাই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নির্বাচনী প্রচারে জোরদার গতি আনতে উপস্থিত হলেন তৃণমূল নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সোনাই ও উধারবন্দ বিধানসভা কেন্দ্রে আয়োজিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচারে আরও জোর দেন পশ্চিমবঙ্গের এই সাংসদ। জনসভায় কয়েক হাজার নারী-পুরুষসহ তৃণমূল কংগ্রেস সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ লড়াই এবং এতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অমিত শাহ ও প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ ও দিল্লির রাজনীতি থেকে উৎখাত করবেন।

এছাড়াও তিনি উল্লেখ করেন, বরাক উপত্যকায় যদি অসম তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে পারে, তবে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

তিনি আরও বলেন, প্রার্থীরা জয়ী হলে নানা উন্নয়নমূলক কাজ শুরু করবে তৃণমূল সরকার। বিজেপি সরকারকে ‘জুমলাবাজ’ আখ্যা দিয়ে তিনি জানান, এই সরকার আর চলবে না। আগামী ৯ তারিখের ভোটে জনগণই তার জবাব দেবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *