সাহিত্য পত্রিকা ‘আন্তরিক’-র উন্মোচন বৃহস্পতিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : পূর্ব সোনাইর ইছারপার ছাত্র মজলিসের ব্যবস্থাপনায় প্রথম সাহিত্য পত্রিকা ‘আন্তরিক’-র আনুষ্ঠানিক উন্মোচন হবে ১৫ জানুয়ারি। এ উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম ইছারপার ৪৫৭ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে গুণিজন সংবর্ধনাও দেওয়া হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাই কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, অবসরপ্রাপ্ত বাস্তুকার রশিদ আহমদ মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি পরিদর্শক বশির উদ্দিন মজুমদার, প্রবীণ সাংবাদিক আব্দুল শুকুর বড়ভূইয়া, সাংবাদিক-সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, গল্পকার বিজয়া কর সোম, ক্রীড়া সংগঠক বদর উদ্দিন মজুমদার, লেখিকা জান্নাত আরা ঝুনু, শিক্ষাবিদ ব্রজেশ্বর সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য কুমারধন সিংহ (প্রগতিশীল কৃষক), আদিমা মজুমদার (গল্পকার), বাবুল বড়ভূইয়া (কবি-সাহিত্যিক), ফিরোজ আহমদ মজুমদার (চিকিৎসক) এবং বাস্তুকার আজিজ কাশিম মজুমদারকে সংবর্ধনা জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *