বরাক তরঙ্গ, ৩১ মার্চ : কেরলের তিরুবনন্তপুরমে ২৭-২৯ মার্চ অনুষ্ঠিত ১৮তম জাতীয় কলারিপায়াতু চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক অর্জন করেন অসম দলের প্রতিনিধি কাছাড় জেলার সহস্র রায়। কলারিপায়াতু অ্যাসোসিয়েশনের সহস্র রায় সাব-জুনিয়র ছেলেদের হাই কিক বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। কোচ রামজয় দাসের তত্ত্বাবধানে এই সাফল্য অর্জন করেন সহস্র রায়।
অসম কলারিপায়াতু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাপ্পু খান অভিনন্দন জানিয়েছেন। কাছাড় জেলা অ্যাসোসিয়েশন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেছে, “এই বিজয় জেলার যুবকদের জন্য অনুপ্রেরণা।”



